চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো
২৫ মে ২০১৭, ০৩:১০আপডেট : ২৫ মে ২০১৭, ০৩:১৫

আটক চট্টগ্রাম নগরীর সিরাজুদ্দৌলা রোড থেকে ‘গোপন বৈঠককালে’ জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ওই এলাকার এক জামায়াত কর্মীর বাসা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর-পশ্চিম) হুমায়ুন কবির।
আটকৃতরা হলেন, সাতাকানিয়া জামায়াতের আমির মোহাম্মদ আবুল ফয়েজ (৫৮), জামায়াত কর্মী রেজাউল করিম (৩৬), সরওয়ার কামাল (৪৪), তারেক হোসেন (৪০) আহমেদ ছফা (৪২) এবং ফরমান মিয়া (৩৬)। এদের মধ্যে তারেক হোসেন বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালের মানবসম্পদ বিভাগে এবং ফরমান মিয়া আন্তার্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে উপ-সহকারী প্রকৌশলী হিসেব কর্মরত রয়েছেন।
উপ-পুলিশ কমিশনার হুমায়ুন কবির বলেন, ‘আটক সবাই সরওয়ার কামালের বাসায় গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করি। এসময় তাদের কাছ সাংগঠনিক প্রচারপ্রত্র উদ্ধার করা হয়েছে।’
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম