হত্যা মামলায় সাক্ষ্য দিলেন গণপূর্তমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
২৫ মে ২০১৭, ১৬:১৪আপডেট : ২৫ মে ২০১৭, ১৬:১৮

গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারুন বশর হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (২৫ মে) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালতে তিনি সাক্ষ্য দেন।
চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৯২ সালে দায়ের হওয়া একটি মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ওই বছর ৮ মে ফটিকছড়ি এলাকায় তৎকালীন ছাত্রলীগের সম্মেলনে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা হারুন বশরসহ দুইজনকে হত্যা এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ২০০৭ সালে একজন, ২০০৮ সালে ৪জন এবং সর্বশেষ আজ দুইজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।’
মামলার বাদী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর তৎকালীন গাড়ি চালক ইদ্রিস মিয়া নিজেও এই মামলায় আজ (২৫ মে) আদালতে সাক্ষ্য দিয়েছেন বলে তিনি জানান।
আদালত সূত্র জানায়, ১৯৯২ সালে ৮ মে ফটিকছড়িতে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি সমাবেশ স্থলে গেলে দুবৃর্ত্তরা তার গাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা বশরকে হত্যা করে। এর আগে সমাবেশস্থলে হামলা চালালে সেখানে জমির উদ্দিন নামে একজন নিহত হন।
পরদিন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়িচালক ইদ্রিস হোসেন বাদী হয়ে ৩১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর ওই মামলায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০২ সালে ১৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম