চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
২৮ মে ২০১৭, ১৪:৪৩আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:৪৩

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

চট্টগ্রামে দুটি পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন শান্তিনগর থেকে একজনকে পুলিশ এবং অন্যজনকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী বড়মী পাড়া থেকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা  হলেন- মো. আলী আকবর (২৯) ও জোনায়েত আহমেদ রাসেল (৩১)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে আকবরকে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

অন্যদিকে রবিবার দুপুরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রাসেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৭।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকনদন্ডী ভূমি অফিসের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাসেল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাসেলের বাসার নিচতলার একটি কক্ষ থেকে ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: সালথায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম