ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় চাঁদপুরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৬:৪৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:২০

ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় চাঁদপুরে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে

চাঁদপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

এসময় বক্তারা বলেন, আসন্ন দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। প্রশাসনের সব ইউনিট কাজ করছে। চরাঞ্চলের মানুষদের সচেতন করতে মাইকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌ-যানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান।

চাঁদপুরের জেলা প্রসাশক আব্দুস সবুর মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখাসহ মেডিক্যাল টিম গঠন, স্বেচ্ছাসেবক দল, ফায়ার সার্ভিস, শুকনা খাবার, খাবার পানি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও সব চেয়ারম্যানদের সতর্ক থাকতে বলেছি।’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে চাঁদপুরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নিরাপত্তার’ স্বার্থে নোবিপ্রবি উপাচার্যের বাসার সীমানা প্রাচীর বিদ্যুতায়িত!

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান