‘নিরাপত্তার’ স্বার্থে নোবিপ্রবি উপাচার্যের বাসার সীমানা প্রাচীর বিদ্যুতায়িত!

নোয়াখালী প্রতিনিধি
২৯ মে ২০১৭, ১৬:১০আপডেট : ২৯ মে ২০১৭, ১৬:১২

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য এম অহিদুজ্জামানের নির্দেশেই তার বাসভবনের চারপাশে সীমানা প্রাচীরের কাঁটাতার বিদ্যুতায়িত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। ‘নিরাপত্তার’ স্বার্থে এই উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেয়ালে কাঁটাতারের পাশে সর্তকতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে এরপরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে সর্তকতামূলক একটি নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক বলেন, উপাচার্যের নির্দেশে তার বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সীমানা প্রাচীরের ওপরে লাগানো কাঁটাতার বিদ্যুতায়িত করা হবে। কেউ যাতে ওই প্রাচীরের কাছে না যান সে জন্য সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য এম অহিদুজ্জামান বলেন, ‘বিভিন্ন সংস্থা থেকে আমাকে অনেক আগে থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নেইনি। ইতোমধ্যে বাসভবনের সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকার একাধিক ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে লো-ভোল্টেজের বিদ্যুৎ সীমানা প্রাচীরের ওপরে লাগানো কাঁটাতারে দেওয়া হবে।’

উপাচার্য অহিদুজ্জামান আরও বলেন, ‘এখনও কাঁটাতার বিদ্যুতায়িত করা হয়নি। বিদ্যুতায়িত করার আগে তারের পাশে সর্তকতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কয়েকজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, এই ধরনের অদ্ভুত সিদ্ধান্ত এর আগে কোনও বিশ্ববিদ্যালয়ে ঘটেছে কিনা জানা নেই। সীমানা প্রাচীর বিদ্যুতায়িত করার  ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে।

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- 

সাফাতসহ ৫ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ জুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের