ঘূর্ণিঝড় ‘মোরা’য় বড় কোনও ক্ষতি হয়নি চট্টগ্রামে

চট্টগ্রাম ব্যুরো
৩০ মে ২০১৭, ১৩:১১আপডেট : ৩০ মে ২০১৭, ১৩:২২

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ (ছবি- ফোকাস বাংলা) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ ইতোমধ্যে চট্টগ্রাম অতিক্রম করেছে। ঝড়ে চট্টগ্রামে কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হওয়া ছাড়া তেমন কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড় মোরার আঘাতে চট্টগ্রামের ৭টি ঝুঁকিপূর্ণ উপজেলা বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী এলাকায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চট্টগ্রামের এসব এলাকায় দমকা হাওয়ায় ও ভারি বৃষ্টিপাতে কিছু গাছ-পালা ও ঘর-বাড়ি উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ সম্পর্কে চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি। তবে উপকূলীয় কয়েকটি উপজেলায় কিছু ঘর-বাড়ি ও গাছ-পালা উপড়ে যাওয়ার খবর পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে মোট ১ লাখ ২০ হাজার ২২০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।’
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ সাহেল তস্তরী বলেন, ‘উপকূলীয় দু একটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর আমরা এখনও পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি প্রচণ্ড ঝড়ে কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’
সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘এখনও কোনও হতাহতের খবর পাইনি। উপকূলীয় এলাকায় কয়েক ঘর-বাড়ি দমকা হাওয়ায় উপড়ে যাওয়ার খবর পেয়েছি।’
আনোয়ারা উপজেলা নিবার্হী অফিসার গৌতম বারৈ জানান, কয়েকটি গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। তবে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আমরা খোঁজখবর নিচ্ছি এখনও ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করা হয়নি। বৃষ্টি বন্ধের পর খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে নগরীর কোথাও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি বেলা ১২টার দিকে চট্টগ্রাম অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের সময় এখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার।’ দুপুর ২টা পর্যন্ত এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম