উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে হত্যা

ফেনী প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৩:৪৭আপডেট : ৩১ মে ২০১৭, ১৩:৪৮

ফেনী ফেনীর ফুলগাজীতে মা ও মেয়েকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামি ফারুক ভূঁইয়া (৩৮)। জবানবন্দিতে তিনি বলেন, ‘ফাতেমাকে বাসায় গিয়ে বলেছিলাম কেন সে সবাইকে বলে বেড়াচ্ছিল আমি তাকে উত্ত্যক্ত করি। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মাথায় আঘাত করলে সে মারা যায়। এরপর তার মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করি।’

সোমবার (৩০ মে) বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুব জ্যোতি পালের আদালতে আসামি ফারুক ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৬ মে) সকাল ১১টার দিকে জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হকের নেতৃত্বে এলাকাবাসী পূর্ব বশিকপুর গ্রামের শাহজাহান হুজুরের বাড়ি থেকে ফারুককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রসঙ্গত, বুধবার (২৪ মে) ফুলগাজীর জিএমহাটে ফাতেমাকে মাথায় আঘাত ও তার ৫ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম