বরখাস্তের ১০ দিন পার হলেও কিছুই জানেন না লক্ষ্মীছড়ি উপজেলার চেয়ারম্যান

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০৯:৪৫আপডেট : ০১ জুন ২০১৭, ০৯:৪৬

খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গত ২৩ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা (সংশোধিত) এর ১৩খ (১) ধারা অনুসারে তাকে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। ২৩ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহারের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যানের দফতরে গেলে সুপার জ্যোতি চাকমা বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনও চিঠি আমি পাইনি। চিঠি পেলে পরবর্তি করণীয় বিষয় চিন্তা করবো।’

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল জানান, বিধি অনুযায়ী বরখাস্তের আদেশ পাওয়ার পর প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেবেন চেয়ারম্যান। পরে আর্থিক ক্ষমতা পাওয়ার জন্য নির্বাহী অফিসার হিসেবে চিঠি লেখার বিধান রয়েছে। তবে এর বাইরে অবশ্য তিনি আর কিছু বলতে রাজি হন নি।

বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, লক্ষ্মীছড়ি থানার একটি অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের পরিচালনা জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে বলে পত্রে উল্লেখ করা হয়।

উল্রেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনী সরকারি নিজ বাসভবনে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এসময় আগ্নেয়াস্ত্র রাখার কোনও বৈধ কাগজপত্র না থাকায় জ্যোতি চাকমাকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে সুপার জ্যোতি চাকমা আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম