গৃহবধূ আত্মহত্যা মামলায় স্থানীয় আ.লীগ সভাপতিসহ গ্রেফতার ২

ফেনী প্রতিনিধি
০১ জুন ২০১৭, ১৭:২৯আপডেট : ০১ জুন ২০১৭, ১৭:২৯

ফেনী ফেনীতে গ্রাম্য সালিশের রায় মানতে না পেরে গৃহবধূর আত্মহত্যা মামলার আসামি ছাগলনাইয়ার মহামায়া আওয়ামী লীগ সভাপতি সাহজাহান মিনু ও তার সহযোগী আবদুল হককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) ভোরে ফেনী শহরের নাজির রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ফেনী ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন এই তথা জানিয়েছেন।

ওসি নাসির উদ্দিন জানান, ছাগলনাইয়ায় গ্রাম্য সালিশে বিয়ে বিচ্ছেদের রায় মানতে না পেরে মঙ্গলবার (৩০ মে) গভীর রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন ময়না আক্তার ফেন্সি (১৮)। ময়না উপজেলার মাটিয়াগোদা গ্রামের আলি নেওয়াজের বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে। তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এর আগে একই গ্রামের আব্দুল বারেকের ছেলে হানিফ ওরফে বোমা হানিফ ময়নাকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তোলে।  সোমবার তারা ফেনীতে গিয়ে বিয়ে করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে হানিফ বিয়ের কথা অস্বীকার করেন। ময়নার পরিবারের চাপে মঙ্গলবার সালিশি বৈঠক বসেন হানিফ। বৈঠকে মাতবররা ফেন্সির মা মনোয়ারা কোনও কথাই শুনতে চাননি। তারা সাদা কাগজে তাদের কাছ থেকে স্বাক্ষর নেন এবং ৪০ হাজার টাকা জরিমানা করে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়ে চলে যান। এতে ময়না ক্ষোভে অপমানে রাতেই আত্মহত্যা করেন বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

এই ঘটনায় মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মিনু, মীর কাইয়ুম, কাইয়ুম মেম্বার, মিজি আলম, আব্দুল, সিরাজসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার।

/এফএস/ 

আরও পড়ুন- 
সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম