বিএনপি দুর্গতদের মাঝে ফটোসেশন করতে যায়: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
০২ জুন ২০১৭, ১৩:১৬আপডেট : ০২ জুন ২০১৭, ১৩:৫৭

বিএনপি দুর্গতদের মাঝে ফটোসেশন করতে যায়: ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে যায় না, তারা শুধু ফটোসেশন করতে যায়। আমরা অতীতে দেখেছি বিএনপি হাওড়ে গিয়েও ফটোসেশন করেছে। কিন্তু আমরা ফটোসেশন করতে আসিনি, এসেছি উপকূলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, তাদের সাহায্য ও পুনর্বাসিত করতে।’

শুক্রবার সকালে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের সময় আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও প্রতি মুহূর্তে তিনি খোঁজ-খবর নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও তাদের পাশে দাঁড়ানো জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। তাই আমরা দ্রুত উপকূলে চলে এসেছি। কিন্তু বিএনপি কখন আসবে? ’

খালেদা জিয়াকে শালীনতা ও সম্মানের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের বাজেট খাই খাই হাওয়া ভবন তৈরির বাজেট নয়। এই বাজেট উন্নয়ন ও জনকল্যাণের জন্য। তাই উন্নয়ন ও জনকল্যাণের বাজেট দেখে খালেদা জিয়া ও তার দলের গাত্রদাহ শুরু হয়েছে।’

এ সময় মন্ত্রী কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বীর বাহাদুর উপস্থিত ছিলেন।

এরপর আওয়ামী লীগের চারটি টিম ভাগ হয়ে কক্সবাজারের টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করবে।

/বিএল/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের