কুমিল্লায় বাজারে আগুন লেগে তালাবদ্ধ দোকানে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ০৯:৪১আপডেট : ০৩ জুন ২০১৭, ০৯:৪১

নাজমুল হোসেন খোকন
কুমিল্লায় একটি বাজারে আগুন লেগে তালাবদ্ধ দোকানে আটকা পড়া এক শিশুর মৃত্যু হয়েছে। ১২ বছর বয়সী শিশুটির নাম নাজমুল হোসেন খোকন। শুক্রবার দিনগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া আগুনে বাজারের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শিশু নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে। সেই ওই বাজারের কাপড় ব্যবসায়ী আলী আহাম্মদের দোকান কর্মচারী ছিল।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে থাকায় আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/এফএস/ 

আরও পড়ুন- এসব অস্ত্র-গোলাবারুদের গন্তব্য ছিল কোথায়?

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান