রবিবার লামা ও আলিকদমে ত্রাণ বিতরণ করবেন প্রতিমন্ত্রী উশৈসিং

বান্দরবান প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১২:৪৮আপডেট : ০৩ জুন ২০১৭, ১২:৫২

মোরা'য় ক্ষতিগ্রস্ত এলাকা

বান্দরবানের লামা ও আলিকদমে ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে রবিবার চাল এবং নগদ অর্থ বিতরণ করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রতিমন্ত্রী প্রথমে আলিকদমের চৌক্ষ্যং, আলিকদম সদর ও নয়া পাড়া যাবেন। পরে লামা উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

রবিবার লামা ও আলিকদমে ত্রাণ বিতরণ করবেন প্রতিমন্ত্রী উশৈসিং

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লামায় ১৬শ’ পরিবার সম্পূর্ণ ও ৪ হাজার ৭৫০ পরিবার আংশিক এবং আলিকদমে ৯০০ পরিবার সম্পূর্ণ ও ২ হাজার ১০০ পরিবার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলা ত্রাণও পুনর্বাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য লামায় ৩০ মেট্রিক টন চাল ও নগদ আড়াই লাখ টাকা এবং আলিকদমে ১০ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার লামা ও আলিকদমে ত্রাণ বিতরণ করবেন প্রতিমন্ত্রী উশৈসিং

এ বিষয়ে আলিকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, আগে ১০ মেট্রিক টন চাল দেওয়ার কথা ছিল। ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা বেশি হওয়ায় পরিমাণ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ৩০ মে ঘূর্ণিঝড় মোরার আঘাতে বান্দরবানের ৭টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাইক্ষ্যংছড়ি, লামা ও আলিকদমে ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এসব এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম