প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সির মালিক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ১৬:৩৫আপডেট : ০৩ জুন ২০১৭, ১৬:৩৫

প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সির মালিক গ্রেফতার

কুমিল্লায় প্রতারণার দায়ে নাজমুল আলম নামে এক ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে নগরীর মোগলটুলীর সাকিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছন কোতয়ালি মডেল থানার ওসি আবু ছালাম।  

গ্রেফতারকৃত নাজমুল আলম ওরপে সুফি নগরীর শহরতলী চাঁদপুর মধ্যপাড়ার (নাজির বাড়ির) লিলু মিয়ার ছেলে।

থানা সূত্র জানা যায়, ‘গ্রেফতারকৃত নাজমুল আলম কোতোয়ালি থানা রোডের ‘রুপকথা স্টাডি অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস ট্রাভেল অ্যাজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। তিনি বিদেশে লেখাপড়া ও কাজে পাঠানোর নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। ২০১৫ সালে নগরীর গোয়ালপট্টি এলাকার রবিউল আউয়ালকে রোমানিয়ায় পাঠানোর কথা বলে ভুয়া কাগজপত্র দেখিয়ে ২ লাখ ৫৫ হাজার নেয়। তাকে রোমানিয়া পাঠাতে ব্যর্থ হলে, তার কাছে টাকা ফেরত চায় রবিউল। নাজমুল টাকা ফের দিব, দিচ্ছি বলে দুই বছর কাটিয়ে দেয়।এ ঘটনায় রবিউল তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় প্রতারণা মামলা করেন।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, গ্রেফতারকৃত নাজমুল আলম দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে আসছে। তাকে প্রতারণা, আইসিটি ও টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত করে দেখেছি শুধু রবিউল নয় এরকম শত শত লোতের সঙ্গে তিনি প্রতারণা করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: দুর্নীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না: ওবায়দুল কাদের 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম