বকেয়া বিল না দেওয়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো
০৪ জুন ২০১৭, ২০:২৮আপডেট : ০৪ জুন ২০১৭, ২০:২৮

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (ফাইল ছবি) বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (পিডিবি)। রবিবার বেলা ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বধায়ক ডা. সুলীল কুমার বড়ুয়া।

সুলীল কুমার বড়ুয়া জানান, ‘সকালে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর নিজস্ব জেনারেটর দিয়ে কোনও মতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করা না হলে রোগীদের অন্ধকারে রাত কাটাতে হবে।’

পিডিবি সূত্র জানায়, জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোট ৫৩ লাখ টাকা বকেয়া বিল পাওনা আছে। এর মধ্যে ৩৩ লাখ টাকা মূল বকেয়া। বাকি ২০ লাখ টাকা বকেয়া বিলের বিলম্ব ফি।

পিডিবি চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫৩ লাখ টাকা বকেয়া বিল পাওনা আছে। বয়েকা বিল পরিশোধ করতে কয়েক দফায় তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। এরপরও ওই প্রতিষ্ঠান কোনও টাকা পরিশোধ করেনি। তাই আজ  সকালে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী