ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ০৯:৪২আপডেট : ০৭ জুন ২০১৭, ০৯:৪৬

বন্দুকযুদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লতুয়া মোড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ইব্রাহিম এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, রাত সাড়ে ১১টার দিকে উপ-পরিদর্শক রফিকুলের নেতৃত্বে পুলিশের একটি টহল দল লতুয়া মোড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এসময় এলাকার  ইব্রাহিমের নেতৃত্বে একদল মাদক ব্যবসায়ী উপ-পরিদর্শক রফিকুলের ওপর হামলা চালায়। রফিক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে আত্নরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী ইব্রাহিম নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লতুয়া মোড়া এলাকায় চিরুনি অভিযান চালায়। এসময় ওই গ্রাম থেকে অন্তত ১৫ জনকে আটক করা হয়। 
এ ঘটনায় কসবা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম