টেকনাফে ৯৯ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৩:৪৮আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:৩৯

টেকনাফে ৯৯ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ৯৯ হাজার ৪৫১টি ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা। টেকনাফের দমদমিয়ার নাফনদীর মোহনায় বুধবার ভোরে (৭জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের আছিক্কা পাড়ার মৃত সৈয়দ উল্লাহর ছেলে মোহাম্মদ জাকির (৩১), মৃত আবুল মিয়ার ছেলে আবদুর রহমান (৫২)।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল ওই স্থানে অভিযান চালান। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: পশুর নদীতে জাহাজ ডুবি: দু’দিন পর উদ্ধার কাজ শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম