ব্রাহ্মণবাড়িয়ায় ৯০ কেজি গাঁজাসহ এনবিআর এর স্টিকারযুক্ত প্রাইভেটকার আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৫:১৫আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:১৬

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস এলাকা থেকে ৯০ কেজি গাঁজাসহ এনবিআর এর স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার ও এর চালককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে (৭ জুন) কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস  মধ্যপাড়া এলাকা থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি আটক করেছে ডিবি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, গোপনে তাদের কাছে খবর আসে কসবা উপজেলার মাদলা সীমান্ত থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি ঢাকার মোহাম্মদ পুরে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ শহর বাইপাস মধ্যপাড়া এলাকা থেকে গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ চালক আল আমিন মিয়াকে (২৮) আটক করে।

তিনি জানান, প্রাইভেটকারটিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর স্টিকার ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম