চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
০৭ জুন ২০১৭, ২১:০৪আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:০৪

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। 

ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, ‘বুধবার দুপুরে কোতোয়ালি ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেছি। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

চসিক সূত্র জানায়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ এবং বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করে খাবার তৈরির অভিযোগে চকবাজার থানাধীন সবুজ হোটেলকে ৫ হাজার টাকা, দুর্গন্ধ, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও খোলা ছাদের উপর সেমাই শুকানোর দায়ে ফকির কবির বেকারির দিলীপ সিংহকে ১৫ হাজার টাকা, সিরাজদ্দৌল্লা রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং বিষাক্ত ক্যামিকেল পাওয়ায় ইকবাল সুইটসের মো.হোসাইনকে ৫ হাজার টাকা এবং সবজি দোকানে পণ্যের তালিকা না টাঙ্গানোর জন্য দিদারুল আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টরসহ সিটি করপরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

/জেবি/

আরও  পড়তে পারেন: কানসাটে বৃহত্তম আমবাজারে বেচাকেনা বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম