বান্দরবানের আলীকদমের পোয়ামুহরি এলাকা থেকে অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৭ জুন) রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আদুই ম্রো, জেনই ম্রো, আংইং ম্রো, মংউন ম্রো ও তংইয়া ম্রো। তাদের সবার বাড়ি পোয়ামুহরি এলাকায়।
আলিকদম জোন কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বুধবার রাতে পোয়ামুহরি এলাকা থেকে ম্রোদের গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পাঁচজনকে আটক করে। পরে তাদেরকে নিকটস্ত সেনাবাহিনীর ক্যাম্পে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৫টি ছুড়ি ও ৩টি মিয়ানমারের টুপি উদ্ধার করা হয়।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, সন্ত্রাসীদের আটকের বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে জানানো হবে।
/এআর/








