খেলার মাঠ যেন কচুক্ষেত!

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ১২:২৭আপডেট : ০৯ জুন ২০১৭, ১২:৩৫

ভিক্টোরিয়া কলেজে খেলার মাঠ যেন কচুক্ষেত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) খেলার মাঠটি যেন কচু ক্ষেতে পরিণত হয়েছে। শুধু কচু গাছই নয়, সারা বছর মাঠটি পানিতে ডুবে থাকায় মশার উপদ্রবও বেড়েছে। ফলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কলেজে কোনও মাঠ আছে নাকি? আমি তো তাকে জলাশয় ভেবেছিলাম।’

১৮৯৯ সালে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত ও নবাব ফয়জুন্নেছার ১০ হাজার টাকার অনুদানে নির্মিত হয় কলেজটি। প্রতিষ্ঠার পর থেকে এই কলেজের সার্বিক অবস্থার অবকাঠামোগত উন্নয়ন হলেও ধর্মপুরে অবস্থিত ডিগ্রি শাখার একমাত্র বিনোদনের কেন্দ্র বিশালাকৃতির খেলার মাঠটি প্রায় ৬ বছর ধরে হাঁটু সমান পানির নিচে তলিয়ে রয়েছে। যার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য। বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ অ্যাকাডেমিক কাম অ্যাক্সামিনেশন হল, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স ও অডিটরিয়াম ভবন মাঠের দক্ষিণ পাশ ঘেরা পানি অপসারণের ড্রেনটি সরাসরি কলেজের পূর্বদিকে অবস্থিত বিসিকের সঙ্গে যুক্ত। যার কারণে বিসিকের বিষাক্ত ময়লা পানি ড্রেন দিয়ে কলেজের পশ্চিম পাশে অবস্থিত তোয়া হাউজিং এলাকায় গিয়ে জমা হতো। গত কয়েক বছরে তোয়া হাউজিংটি ভরাট হওয়ার কারণে এবং ড্রেনটি ক্রমান্বয়ে সরু হওয়ার কারণে পানি নিষ্কাশিত হতে পারছে না। অপরদিকে কলেজ এলাকা থেকে তার আশপাশের এলাকার পানি কলেজ মাঠে এসে জমা হয়।

নজরুল হলের চতুর্থ বর্ষের ছাত্র আফসার ও বাহার উদ্দিন বলেন, ‘এত বিশাল মাঠ থাকার পরও গত ৬ বছর ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছি। কোনও ধরনের প্রতিযোগিতামূলক খেলাও খেলতে পারছি না।’

হিসাব বিজ্ঞান বিভাবের প্রথম বর্ষের ছাত্র সুপ্ত, জাহিদ হোসেন ও বাংলা বিভাগের এমদাদুল হক মিলন বলেন, ‘এই মাঠের বিষাক্ত পানি আর ময়লা আবর্জনার কারণেই কলেজের একমাত্র আবাসিক ছাত্রাবাস কবি নজরুল হলে সারাবছরই মশার অত্যাচার সহ্য করতে হচ্ছে। প্রশাসনের উচিত এই পানি অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়া।’

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের বলেন, ‘আমার প্রধান লক্ষ্য খেলার মাঠটিকে ভরাট করা। এই বিশালাকৃতির মাঠটি ভরাট করে খেলাধুলার জন্য উপযুক্ত করতে ৭৫ লাখ টাকা প্রয়োজন। আশা করছি ২০১৭ সালের এইচএসসি শিক্ষার্থীদের ভর্তির পর কিছু ফান্ড তৈরি হলে খেলার মাঠটি ভরাট করতে পারবো।’

/এনআই/ এফএস/ 

আরও পড়ুন-
বাসের আগেই শেষ ঈদযাত্রায় উড়োজাহাজের টিকিট

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক