মনিটরিং ও জরিপের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
১০ জুন ২০১৭, ১২:৫১আপডেট : ১০ জুন ২০১৭, ১৩:৩৫

কুমিল্লায় সেতুমন্ত্রী
আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‘আওয়ামী লীগ তাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মনিটরিং, পর্যবেক্ষণ ও জরিপের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। বিভিন্ন জরিপে জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তাদের মনোনয়ন দেওয়া হবে। আর যারা জরিপে গ্রহণযোগ্য নয় তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। চুলচেরা বিশ্লেষণ করে এবার মনোনয়ন দেওয়া হবে।’

শনিবার (১০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহনের ভ্রাম্যমান আদালত পরিচালনা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজির একটি সিন্ডিকেট আছে। শুধু পুলিশকে দায়ী করলে হবে না। এর সঙ্গে কয়েকটি মহল জড়িত। রাজনৈতিক, প্রশাসন ও পুলিশের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছে। এর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেবে। চাঁদাবাজি দূর করতে হবে।’

মওদুদ আহমেদের বাড়ির উচ্ছেদ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাবেক আইনমন্ত্রী যদি আদালতের রায় না মানেন তাহলে দেশের মানুষ কী করে আইনের শাসন আশা করবে। বিএনপি ক্ষমতায় আসলে দেশে আইনের শাসন থাকবে এটা কী করে বিশ্বাস করি। ২০০১ সালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ছাড়া করা হয়েছে। তাদের কাপড় পরারও সময় দেওয়া হয়নি। তিনি (মওদুদ) এক কাপড়ে ফুটপাতে যাবেন কেন, তার ঢাকা শহরেও তিনটি বাড়ি আছে। বিদেশেও বাড়ি আছে।’ 

এসময় কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলামুর রহমান, সড়ক ও জনপদ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


১২৮ এমপি থেকে বাদ দেওয়ার তালিকা করছে আ.লীগ

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম