১১ জুনকে ‘জাতীয় পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি

চট্টগ্রাম ব্যুরো
১২ জুন ২০১৭, ০০:৫৮আপডেট : ১২ জুন ২০১৭, ০১:০১

 

চট্টগ্রাম ভয়াবহ পাহাড় ধসের ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১১ জুনকে ‘জাতীয় পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে চট্টগ্রামের তিন সংগঠন। রবিবার (১১ জুন) বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০৭ সালের ১১ জুন পাহাড় ধসে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস, কারিতাস চট্টগ্রাম অঞ্চল ও বাংলাদেশ নারী প্রগতি সংগঠন (বিএনপিএস) এ দাবি জানায়।

২০০৭ সালের ১১ জুন প্রবল বর্ষণে নগরী ও আশপাশের এলাকায় একযোগে কয়েকটি পাহাড় ধসে ১২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সেই থেকে পরিবেশবাদীরা ১১ জুনকে ‘জাতীয় পাহাড় রক্ষা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে আসছিল।

সভায় পরিবেশ আন্দোলনের সংগঠক শরীফ চৌহান বলেন, ‘পাহাড় কাটা ও দখলে জড়িতরা চিহ্নিত হলেও কখনওই প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। দখলকারীরা তাদের অবস্থানেই অক্ষত আছে। উল্টো প্রতিবছর নতুন পাহাড় কেটে আরও বসতি স্থাপন করছে।’

তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে এক দশক পরে শহর ও আশেপাশের এলাকায় একটি পাহাড়ও আর অবশিষ্ট থাকবে না। তখন আর পাহাড় রক্ষার দাবিও জানাতে হবে না। সব পাহাড় শেষ হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ‘ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করা ও তাদের স্থায়ীভাবে উচ্ছেদের সুপারিশগুলোই এখনও বাস্তবায়িত হয়নি। দখল হওয়া পাহাড়গুলোর অধিকাংশের মালিক সরকারি সংস্থার। অথচ তাদেরই কোনও নড়চড় নেই।’

সংস্কৃতিকর্মী রাশেদ হাসান বলেন, ‘শুধু উচ্ছেদ নয়, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করতে বাধ্য হচ্ছে তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। তাই তাদের স্থায়ী পুনর্বাসনে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।’

সভায় সুনীল ধর, শ্যামল মজুমদার, এমদাদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের এস এম এরশাদুল করিম, নারীনেত্রী মাজেদা বেগম শিরু, যুবনেতা উজ্জ্বল শিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম