কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি
১২ জুন ২০১৭, ১৮:০৮আপডেট : ১২ জুন ২০১৭, ১৮:২১

 

কক্সবাজারে ট্রলারডুবি, নিখোঁজ ২ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের উপকূলবর্তী বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারের ১২ জন মাঝি মাল্লাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার (১২জুন) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের কলাতলীর বঙ্গোপসাগরের চ্যানেলে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, নৌকার মাঝি বেলাল উদ্দিন (৪৫) ও তার সহযোগী জেলে লেমন রাখাইন (৪০)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার জসীম উদ্দিনের মালিকানাধীন একটি ট্রলার ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু রবিবার রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে তারা উপকূলে ফেরার চেষ্টা করে। পরে কলাতলী সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এসময় ১২ জনকে উদ্ধার করা হলেও ২ জন নিখোঁজ রয়েছে।

ওই ট্রলারের মালিক জসিম উদ্দিন জানান, সাগরের আবহাওয়া ভালো থাকায় তার মালিকানাধীন ট্রলারটি ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে। পরে আবহাওয়া অফিস ৩নং সতর্ক সংকেত জারি করলে জেলেদের কূলে ফিরে আসার খবর দেওয়া হয়। এই খবর পেয়ে কূলে ফিরে আসার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এসময় স্থানীয় লোকজন রবি দাস (৫০), মাকন দাস (৪৫), বিশ্বজিত দাস (২৮), লক্ষীপদ দাস (৪৫), ফিরুরা দাস (৩৮), নেপাল দাস (২৫), চরন দাস (২৪), সুদীর দাস (৩০), তুফান দাসসহ (৫০) আরও দুইজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সবাই চকরিয়ার পহরচাঁদার বাসিন্দা।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে রবিবার রাত থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্র উত্তাল রয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত কক্সবাজারের বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৬৮ মি.মি.। স্বাভাবিক জোয়ারের চেয়ে সমুদ্রের পানি ১-২ ফুট বেড়েছে। এ কারণে জোয়ারের পানিতে কক্সবাজার সদর খুরুশকুল, চৌফদন্ডী, গোমাতলী, পোকখালী, পেকুয়ার মাগনামা, উজানটিয়া সহ মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফের ২০টি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে কক্সবাজার শহরের দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। রবিবার রাত ৮ টা থেকে সোমবার আড়াইটা পর্যন্ত কক্সবাজার জেলায় বিদ্যুৎ সংযোগ ছিল না। আড়াইটার পর কিছু এলাকায় বিদ্যুৎ এলেও বেশিরভাগ বন্ধ রয়েছে। তার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সাগরের উত্তাল ঢেউয়ে কুতুবদিয়া উপকূলের একটি মালবাহী জাহাজ সাগরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। কুতুবদিয়া উপজেলার কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন জানান, সকাল থেকে কুতুবদিয়া বঙ্গোপসাগরে একটি জাহাজ আটকে পড়তে দেখা গেছে। তবে ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি সাগরের বালিতে আটকে যায়। অবশ্য, সাগর উত্তাল থাকায় এ পর্যন্ত কোনও প্রশাসনিক লোকজন সেখানে যেতে পারেননি। চট্টগ্রাম নৌ-বাহিনীকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/এআর/এনআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি