রাঙামাটিতে সেতুমন্ত্রী, ৫০ লাখ টাকা সাহায্য ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১১:৫৩আপডেট : ১৪ জুন ২০১৭, ১৩:৩৭

রাঙামাটিতে ধসে পড়া পাহাড়

পাহাড় ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি রাঙামাটি শহরে পৌঁছান। সার্কিট হাউজে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন এবং পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

সংবাদ সম্মেলনে রাঙামাটির ডেপুটি কমিশনার (ডিসি) জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এসময় ক্ষতিগ্রস্তদের জন্য কি কি প্রয়োজন এবং কিছু সুপারিশসহ একটি তালিকা দেন মন্ত্রী। মন্ত্রী ওই তালিকা ও সুপারিশ গ্রহণ করেন এবং রাঙামাটিতে বসেই ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এছাড়া দ্রুত সড়ক যোগাযোগ চালুর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

মন্ত্রী জানান, রাঙামাটির ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আগে ১০০ মেট্রিন টন চাল বরাদ্দ ছিল। আজ তিনি আরও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দের ঘোষণা দেন। ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান। আজ ২৫ লাখ টাকা দেওয়া হবে। বাকি টাকা তিনদিন পরে দেওয়া হবে। এছাড়া ৫০০ বান্ডেল টিন এবং প্রতি বান্ডেলে জন্য ৩০০০ টাকা দেওয়া হবে।  

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের পর সেতুমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে থেকে তার বান্দরবান হয়ে চট্টগ্রাম যাওয়ার কথা। তিনি সার্বিক পরিস্থিত দুই দিন মনিটরিং করবেন বলে যানা গেছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ১৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৯৮ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ২৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকে চাপা পড়ে আছেন। সোমবার (১২ জুন) মধ্যরাতে থেকে মঙ্গলবার (১৩ জুন) রাত পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক