কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মুত্য হয়েছে। তারা হলো-মোহাম্মদ সেলিম (৪০) ও তার মেয়ে টিস্যু মনি (৩)। মঙ্গলবার (১৩ জুন) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বাংলা ট্রিবিউনকে জানান, রাতে ভারী বর্ষণ ও বজ্রপাতের সময় হঠাৎ করে পাহাড়ের অংশ বিশেষ ধসে পড়ে। এতে ঘরের অংশ বিশেষ মাটি চাপা পড়ে।এসময় মোহাম্মদ সেলিম ও তার মেয়ে টিস্যু মনি ঘুমিয়ে ছিল। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, নিহত দুইজনের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ৪০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
/এআর/








