মানবিকতার সঙ্গে রাজনীতি যেন মেশানো না হয়: সেতুমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ১৪:৩৮আপডেট : ১৪ জুন ২০১৭, ১৫:৪৯

মানবিকতার সঙ্গে রাজনীতি যেন মেশানো না হয়: সেতুমন্ত্রী পাহাড় ধসের কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির মতো মানবিকতার ঘটনার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা দুর্যোগ, সবাই সম্মিলিতভাবেই তা মোকাবিলা করতে হবে।’
বুধবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মিত না হওয়া পর্যন্ত তাদের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।’
এর আগে মন্ত্রী শহরের মানিকছড়ি, শিমুলতলি,ভেদভেদীর ক্ষতিগ্রস্ত এলাকা ও রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত ১০১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। শহরের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম