বান্দরবানের ক্ষতিগ্রস্ত এলাকায় পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত রাস্তা সংস্কারের নির্দেশ

বান্দরবান প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১৬:১৯আপডেট : ১৬ জুন ২০১৭, ১৬:১৯

বান্দরবানে ঘটে যাওয়া পাহাড় ধস আর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক দ্রুত সংস্কারের জন্য এলজিইডির প্রকৌশলীদের নির্দেশ দেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী (ছবি: বান্দরবান প্রতিনিধি) বীর বাহাদুর উশৈসিং এসময় জেলায় পাহাড় ধসে নিহত ৯ জনের পরিবারের সদস্যদের সমবেদনা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে বান্দরবানে শিশুসহ মোট ৯ জন নিহত হয় আর আহত হয় প্রায় ১২ জন। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জেলা ও উপজেলার বিভিন্ন সড়ক ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম