বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয়: ওবায়দুল কাদের

ফেনী প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১৮:০৪আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:০৪

 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় হয়েছে, দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে ৪ লাখ মানুষকে পাহাড়ে ঢুকিয়ে পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হয়েছে। সে কারণেই সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয় নেমে এসেছে।’ শনিবার বিকাল ৪টায় ফেনীর মহীপালে নির্মাণাধীন একটি ওভারব্রিজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় নেমে এসেছে। তারা যে ৪ লাখ বাঙালিকে সেখানে পুনর্বাসন করেছিলো তাদের জন্য তারা (বিএনপি) সেখানে কিছুই করে নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা পাহাড়াকে বিপন্ন করেছে। তাদের দীর্ঘদিনের উপেক্ষা ও অবহেলার পরিণতিতেই আজকের এই বিপর্যয়।’

প্রসঙ্গত, সম্প্রতি পাহাড় ধসের ঘটনায় পার্বত্য জেলাগুলোয় ১৫৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে ১১২ জন, চট্টগ্রামে ৩০ জন, বান্দরবারে ৯ জন ও কক্সবাজারে দুইজন নিহত হন।
বিএনপি নির্বাচনে না এলে ফের ধ্বংসের লীলা চালাবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি স্কুল-কলেজ ও সরকারি স্থাপনা পুড়িয়েছে। প্রতিহিংসার রাজনীতি করে বাস চালক, হেলপারসহ সাধারণ যাত্রীদের পুড়িয়ে মেরেছে। এখনও তারা অপরাজনীতির পথে রয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চান তারা (বিএনপি) নির্বাচনে আসুক, ইতিবাচক রাজনীতি শুরু করুক।’

এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ফ্লাইওভার নির্মাণ কাজে নিয়োজিত প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল আহমেদ জামিল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঐক্য সিং, জেলা প্রশাসক মনোজ কুমার রায়সহ প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম