রাঙামাটিতে আবারও প্রবল বৃষ্টি, আশ্রয়কেন্দ্রে লোকজনের ভিড়

রাঙামাটি প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১২:৩৭আপডেট : ১৮ জুন ২০১৭, ১২:৩৭

রাঙামাটিতে পাহাড় ধস রবিবার ভোর থেকে আবারও থেমে থেমে প্রবল বৃষ্টি শুরু হয়েছে রাঙামাটিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী সাধারণ মানুষ। বৃষ্টি বাড়তে থাকায় পাহাড় ধসের আশঙ্কায় সাধারণ মানুষ ভিড় করছেন আশ্রয়কেন্দ্রগুলোয়। প্রশাসন থেকেও সাধারণ জনগণকে মাইকিংয়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে বৃষ্টি বাড়তে থাকায় কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে। কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট দেড় ফুট খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান। তিনি জানান, হ্রদে এখন দিনে ৮০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও প্রায় ২৪ ফুট বেড়ে রবিবার সকাল পর্যন্ত পানি রয়েছে ১০৪ এমএসএল। কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

উল্লেখ্য গত ১২ জুন রাত থেকে পাহাড় ধসে রাঙামাটিতে ১১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড় ধসের ঘটনায় পার্বত্য জেলাগুলোর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। চট্টগ্রামে ৩০ জন, বান্দরবানে ৯ জন, কক্সবাজারে ২ জন ও খাগড়াছড়িতে ২ জন নিহত হয়েছেন।

/এফএস/   

আরও পড়ুন- 

ত্রাণ ১০ কেজি, দেওয়া হয় ৮ কেজি!

এখনও খোলা আকাশের নিচে লংগদুর দুর্গতরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের