রাঙামাটিতে খাদ্য ও ত্রাণের সংকট নেই: জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি
১৮ জুন ২০১৭, ১৪:০৮আপডেট : ১৮ জুন ২০১৭, ১৪:১২

রাঙামাটিতে খাদ্য ও ত্রাণের সংকট নেই: জেলা প্রশাসক রাঙামাটিতে ত্রাণের কোনও সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। তিনি বলেন, বাজারে খাদ্যের কোনও সংকট নেই। যোগাযোগ পথে সমস্যা সমাধানে কাপ্তাই চ্যানেলে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পণ্য পরিবহনে বিনামূল্যে লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কেউ কেউ সঠিক তথ্য সংগ্রহ না করে ঢাকা কিংবা চট্টগ্রামে বসে রাঙামাটির ঘটনাকে ভিন্নভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করছেন। কিন্তু বাস্তব অবস্থা সেরকম নয়। প্রথম দিন দুর্যোগের পর হয়তো বা কেউ কেউ কৃত্রিম মজুদ সৃষ্টি করে সমস্যা তৈরি করেছিল। কিন্তু বর্তমানে রাঙামাটিতে প্রচুর খাদ্য মজুদ আছে।

তিনি বলেন, সমস্যা সমাধানে জেলা প্রশাসকের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে যাচ্ছে। বর্তমানে ৩০ হাজার অকটেন আনা হয়েছে। যা দিয়ে আগামী একমাস চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি এই দুর্যোগের সময় সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান।

জরুরি সভায় রাঙামাটির বর্তমান অবস্থা উত্তরণে জেলা প্রশাসক স্থানীয় বাজার সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ অন্যান্য পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম