ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে আ.লীগ নেতার ছেলে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ২৭ জুন ২০১৭, ১৬:০০

স্বপ্নীল শরীফুর রহমান অপু ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির ছেলে স্বপ্নীল শরীফুর রহমান অপুকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা ব্রিজ এলাকায় ছিনতাইয়ের সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে অপু। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। 

পুলিশ জানায়, অপু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এবং থানার উপ-পরিদর্শক সুমন চক্রবর্তী জানান, সিএনজিচালিত অটোরিকশায় এক দম্পতি আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার গতিরোধ করে অপু ওই নারীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী অপুকে হাতেনাতে ধরে।
পরে এলাকাবাসী গণধোলাই দিয়ে অপুকে পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি নবীর হোসেন আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম