নাফ নদীতে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৮ জুন ২০১৭, ১৪:৩৮

কক্সবাজার কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মোহাম্মদ আমিন নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিক নতুন জেটি ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ দুজন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, মোহাম্মদ আমিন টেকনাফ পৌরসভার পল্লাল পাড়া এলাকার মনু মিয়ার ছেলে।

গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়ার নাফ নদীর নতুন জেটি দিয়ে ছোট নৌকায় শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশে থাকা নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করলেও নিখোঁজ হয় তিন শিশু।

বর্তমানে নিখোঁজরা হলো টেকনাফ পৌরসভার আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮), টেকনাফ সদর ইউনিয়ের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।

ওসি মাইন উদ্দিন আরও জানান, নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম