কুমিল্লায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ০২:১৪আপডেট : ২৯ জুন ২০১৭, ০২:২০

ধর্ষণ কুমিল্লায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ জুন) রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে এ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার দায়েরের পর রাতেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে,  নগরীর একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) ও তার বোনের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী (৮) নগরীর একটি বাসা থেকে গোবিন্দপুর বেড়াতে যায়। বুধবার সকাল ১০টার দিকে বাসায় ফেরার পথে নগরীর শাকতলা-গোবিন্দপুর চৌমুহনী থেকে ৫/৬ জন যুবক তাদের তুলে নিয়ে যায়। পরে নগরীর শাকতলা এলাকার একটি পরিত্যক্ত ভবনে তাদের ধর্ষণ করে। রাত ৯টার দিকে এক আত্মীয়ের সহায়তায় ২জন স্কুলছাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নির্যাতিতদের আত্মীয় বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে বুধবার রাতে সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রাতে ভিকটিম দু’জন থানায় আসার পর তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে। এরই মধ্যে সজিব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম