কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুন ২০১৭, ১৩:৩১আপডেট : ৩০ জুন ২০১৭, ১৩:৩১

কুমিল্লা কুমিল্লা সদর উপজেলায় মহিমা আক্তার মাহিমা (১১) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। হত্যার করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয় মো. ইউছুফ (২৫) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ১২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ডুমরিয়া চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিমা উপজেলার ডুমরিয়া চাঁনপুর এলাকার মহিউদ্দিনের মেয়ে। অভিযুক্ত ইউছুফ পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা দয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে ডুমরিয়া চাঁনপুরে সপরিবারে ভাড়া থাকেন।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ধর্ষণ ও হত্যার শিকার মাহিমাকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হত্যাকারী ইউছুফ নগরীর পুরাতন গোমতী নদীতে লাশ ফেলে পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আটক করে মারধর করলে সে মহিমাকে ধর্ষণের পর হত্যার কথা শিকার করে।
তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে। আটককৃত ইউছুফকে থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম