এক মাসেও বাড়ি ফিরতে পারেননি লংগদুর পাহাড়িরা

জিয়াউল হক, রাঙামাটি
০২ জুলাই ২০১৭, ২৩:২১আপডেট : ০২ জুলাই ২০১৭, ২৩:২৯

একমাস ধরে ভাসমান জীবন কাটাচ্ছেন রাঙামাটির লংগদু উপজেলায় বিদ্বেষের আগুনে ঘর-বাড়ি হারানো পাহাড়িরা । মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটিলা বৌদ্ধ বিহার ও নিজেদের আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন আগুনে ঘরহারানো পাহাড়িরা। প্রশাসনের পক্ষ থেকে তাদের নতুন করে ঘর বানিয়ে দেওয়াসহ ক্ষতিপূরণের ঘোষণা দিলেও এখনো শুরু হয়নি পুনর্বাসনের কাজ।

ক্ষতিগ্রস্ত পাহাড়িদের বাড়ি জেলা প্রশাসন থেকে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়িদের ২১৩টি বাড়ি ও আটটি দোকান পুড়ে মোট ৬ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের টাকা হাতে পেলেই প্রশাসন কাজ শুরু করবে।
আগুনে ক্ষতিগ্রস্ত কিরণ চাকমা বলেন, এখন পর্যন্ত আমাদের বাড়িঘর নির্মাণ করা হয়নি। পথে-ঘাটে রাত কাটাচ্ছি। আমরা দ্রুত বাড়ি ফিরতে চাই।
লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু) জানান, গত একমাস ধরে মানুষগুলো গৃহহীন। ভরা বর্ষায় বাইরে থাকার কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। ছোট বাচ্চাদের বই-খাতা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ছাত্র-ছাত্রী এখনও কলেজে ভর্তি হতে পারেনি।
ক্ষতিগ্রস্ত পাহাড়িদের বাড়ি তিনি আরও বলেন, গত ২৩ জুন পার্বত্য মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের মাধ্যমে কিছু সহায়তা পাওয়া গেছে এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে ১০ মেট্রিক টন চাল ও ১১ লাখ টাকা। তবে এসব চাল আছে খাদ্য গুদামে। আর ঈদের ছুটির কারণে টাকা এখনও এসে পৌঁছায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা জানান, রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে গত ২৩ জুন থেকে ত্রাণ সহায়তাসহ সার্বিক সহযোগিতা শুরু করেছে পার্বত্য মন্ত্রণালয়। প্রতি পরিবারের জন্য ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের জন্য আরও ৩ লাখ ৫০ হাজার টাকার কাপড় ও ২৫ মেট্রিক টন খাদ্যশস্য পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ হয়েছে এবং কয়েকদিনের মধ্যে প্রায় ১৩ লাখ টাকা হাতে পাওয়া যাবে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের কাজ শুরু হবে।
ক্ষতিগ্রস্ত পাহাড়িদের বাড়ি উল্লেখ্য, গত ১ জুন খাগড়াছড়ির দীঘিনালার চারমাইল এলাকায় নুরুল ইসলাম নয়ন নামের এক মোটরসাইকেল চালকের লাশ পাওয়া যায়। তিনি লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয় বাঙালিরা নয়নকে হত্যার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করে। এ ঘটনার প্রতিবাদে ২ জুন সকালে লংগদুবাসীর ব্যানারে নয়নের লাশ নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল নিয়ে উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এসময় শতাধিক বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
নয়ন হত্যার ঘটনায় ৯ জুন দীঘিনালা থেকে রমেল চাকমা ও জুনেল চাকমা নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ১১ জুন তারা নয়ন হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি দেয় বলে জানায় পুলিশ। নয়নের মোটর সাইকেলটিও দীঘিনালার মাইনি নদী থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, মোটরসাইকেল ছিনতাই করার জন্যই তারা নয়নকে হত্যা করে। তবে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় মোটরসাইকেলটি সরাতে না পেরে মাইনী নদীতে ফেলে দেওয়া হয়।
ছবি: রাঙামাটি প্রতিনিধি
/এএইচ/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী