অব্যাহত ভারি বর্ষণের কারণে জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। হয়েছে। যে কারণে ৩শ’ পরিবারকে সরিয়ে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার (৫জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
কক্সবাজারে অব্যাহত ভারী বর্ষণের কারণে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যা মোকাবেলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৭টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বলা হয়, জেলায় বন্যার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে সতর্ক বার্তা প্রকাশ করে কক্সবাজারের পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩শ’ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ বন্যা দুর্গত এলাকা পর্যবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কক্সবাজার পৌর সভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম মজুমদারসহ সংশ্লিটরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘অব্যাহত ভারি বর্ষণে জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে জরুরি সতর্ক বার্তা জারি করা হয়েছে। গত ২৮ ঘণ্টায় কক্সবাজারে ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে নদী ও সমুদ্র বন্দরগুলোর জন্য আপাতত কোন সতর্ক সঙ্কেত নেই।
/জেবি/
আরও পড়তে পারেন: দিনাজপুরে জেলা প্রশাসককে দেখে নেওয়ার হুমকি!







