দিনাজপুরে জেলা প্রশাসককে দেখে নেওয়ার হুমকি!

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১৯:০৪আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৯:০৪

  দিনাজপুর

দিনাজপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রশাসককে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই অভিযোগ করেন।

তিনি আরও জানান, এই ঘটনা মন্ত্রপরিষদ বিভাগকে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ ২৫-৩০ জন জেলা প্রশাসকের কক্ষে ঢুকেন। এ সময় তিনি যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চান। এক পর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেন এবং তাকে ব্যক্তিগতভাবে দেখে নিবেন মর্মে হুমকি দেন। এ সময় তিনি জেলা প্রশাসকের টেবিলের গ্লাসে চপেটাঘাত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন বলে হুমকি দেন।

জেলা প্রশাসক জানান, এ বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগকে জানানো হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসলেই আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের সঙ্গে দুপুরে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি পরে জানানো হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: বিশাল জঙ্গিবিরোধী অভিযানে আটক হলো এক ‘ডাকাত’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী