চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা

চট্টগ্রাম ব্যুরো
০৬ জুলাই ২০১৭, ১৭:১২আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৯:৫৭

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় একটি কার্টন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে পরিবেশ অধিদফতরের অভিযানে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

নিষিদ্ধ পলিথিন ব্যাগের কারখানা (ফাইল ছবি) চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম ওই এলাকার শামীমা কার্টন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে পলিথিন ব্যাগগুলো জব্দ করে। আজাদুর রহমান মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে ওই কারখানায় এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই কারখানা থেকে ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।’

তিনি আরও জানান, অভিযানকালে ওই কারখানার মালিক ও কর্মচারি কাউকে পাওয়া যায়নি। আমরা কারখানাটি সিলগালা করে দিয়েছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক