‘শহর ছেড়ে উপজেলায় আস্তানা গাড়ছে ভিওআইপি ব্যবসায়ীরা’

চট্টগ্রাম ব্যুরো
০৮ জুলাই ২০১৭, ২১:০২আপডেট : ০৮ জুলাই ২০১৭, ২১:০২

র‌্যাবের অভিযানে আটক ভিওআইপি ব্যবসায়ীরা (ছবি-চট্টগ্রাম ব্যুরো)

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসায়ীরা শহর ছেড়ে এখন উপজেলা পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ভিওআইপি সামগ্রীসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার পর এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র‌্যাবের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

আশিকুর রহমান বলেন, ‘শহরে আইনশৃংখলা বাহিনীর তৎপরতার কারণে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা শহর ছেড়ে এখন উপজেলা পর্যায়ে আস্তানা গাড়ছে। তুলনামূলক বেশি নিরাপদ হওয়ায় তারা উপজেলাকে বেছে নিচ্ছে।’

গ্রেফতারকৃত তিন ভিওআইপি ব্যবসায়ী হলেন, ফটিকছড়ি এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন (৩৩), একই এলাকার মো. ইমন উদ্দিন (২১) এবং হাটহাজারী উপজেলার মো. আবু তালেব (২৫)। তাদের মধ্যে সালাউদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর খুলশী ও বায়েজিদ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অপর দুই জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের অভিযানে আটক ভিওআইপি সামগ্রী (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

র‌্যাব জানায়, ফটিকছড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের একটি দোতলা ভবনে কয়েকজন অসাধু ব্যক্তি সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি’র ব্যবসা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ওই ভবনে অভিযান চালায়। অভিযানের পর ওই ভবন থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সামগ্রী উদ্ধার করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালাউদ্দিন নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীতে অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযানে ১০টি চ্যানেল ব্যাক/গেটওয়ে, ২টি ফ্লেক্সিলোড সার্ভার, ৬টি টিপি লিংক রাউটার, ১টি ডি-লিংক রাউটার, ৪টি পেনড্রাইভ, ১২টি ইন্টারনেট মডেম, ৮টি ল্যাপটপ, ১৩৯টি জিএসএম অ্যান্টিনা, ১২টি মোবাইল সেট, বিভিন্ন কোম্পানির ৮৮১৬টি সিম কার্ডসহ বিভিন্ন ধরনের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করে।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত ভিওআইপি সামগ্রীর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। গ্রেফাতার তিন আসামি এবং উদ্ধারকৃত ভিওআইপি মালামাল টেলিযোগাযোগ আইন, ২০০১ অনুযায়ী বায়েজিদ বোস্তামি এবং ফটিকছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

/জেবি/

 আরও পড়তে পারেন : বেনাপোলে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম