রুমায় ২ পিস্তলসহ মেম্বার আটক

বান্দরবান প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১১:০২আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১১:০৮

রুমায় ২ পিস্তলসহ মেম্বার আটক বান্দরবানের রুমায় ২টি পিস্তলসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ জুলাই) দিনগত রাত ১টার দিকে ওই ইউপি সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

আটক ইউপি মেম্বারের নাম শৈহ্লাপ্রু (৫০)। তিনি রুমা সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুমা বাজারে ইউপি মেম্বার শৈহ্লাপ্রুর (৫০) বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে একটি দেশীয় ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে সেনাবাহিনী। এছাড়া, পিস্তলের ছয় রাউন্ড গুলি, এম-১৬-এর দুই রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র ও নগদ এক লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই মেম্বারকেও। রুমায় ২ পিস্তলসহ মেম্বার আটক

রুমা ইউপি চেয়ারম্যান শৈমং মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টা-৪টার দিকে উনি দুইটি অস্ত্রসহ মেম্বারকে আটক করে নিয়ে গেছে। এটুকুই শুনেছি। এর চেয়ে বেশি কিছু জানা নেই।’

সোনাবাহিনীর রুমা জোনের সিইও লে. কর্নেল গোলাম আরিকুল আলম অস্ত্রসহ মেম্বারকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

/টিআর/এফএস/ 

আরও পড়ুন- রাজীবপুরে বন্যায় প্রধান সড়ক ভেঙে যোগাযোগে দুর্ভোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম