সীতাকুণ্ডের আরও ১২ শিশু হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
১৪ জুলাই ২০১৭, ১৯:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৯:১৭

ফাইল ছবি জ্বর, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে অজ্ঞাত রোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ার আরও ১২ শিশুকে শুক্রবার (১৪ জুলাই) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ওই পাড়ার মোট ৬৫ জন শিশু অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আজ  আরও ১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অজ্ঞাত ওই রোগের ভয়াবহ কোনও উপসর্গ দেখা যায়নি। সামন্য জ্বর জ্বর অনুভব করায় পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাদেরকে ভর্তি করিয়ে দিই।’

এর আগে গত বুধবার (১২ জুলাই) অজ্ঞাত রোগে আক্রান্তের বিষয়টি প্রশাসনের নজরে আসার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ঘটনাস্থলে গিয়ে ৪৬ শিশুকে হাসপাতালে পাঠান। একই রোগে বৃহস্পতিবার আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন বলেন, ‘প্রথম দিন আক্রান্ত যেসব শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের সবাই এখন অনেক সুস্থ। আমরা চাইলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারি। কিন্তু আমরা এখনও দিচ্ছি না, কারণ তারা যে রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হওয়ার পরই আমরা তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্ত শিশুদের কাছ থেকে সংগ্রহ করা রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগবে। উনারা রিপোর্ট জমা দেওয়ার পর আক্রান্ত শিশুদের হাসপাতাল থেকে রিলিজ দেব।’

ডা. আজিজুর রহমান সিদ্দিকী আরও বলেন, হাসপাতালে ভর্তি করালে অনেক টাকা পয়সা খরচ হয় এমন ধারণা থেকে আদিবাসি এই মানুষগুলো আগে হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন না। আগামীতে যেন তাদের মধ্যে এ ভয় না থাকে তাই আমরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। হাসপাতালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরকেও পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের