মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৮

চট্টগ্রাম ব্যুরো
১৬ জুলাই ২০১৭, ১৫:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৮:৫১

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনা (ছবি- ফোকাস বাংলা)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এলাকায় ট্রাক, লেগুনা ও মিনি কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে ওই উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা পারেনি পুলিশ।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম বলেন, ‘দুপুর দেড়টার দিকে মহাসড়কের মীরসরাই পৌরসভা এলাকায় ট্রাক, লেগুনা ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা মীরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গাড়ি সরানো হয়েছে। অন্য গাড়িটি সরানোর কাজ চলছে।

মীরসরাইয়ের ফায়ার স্টেশনের লিডার ওমর শরীফ বলেন, আমরা লেগুনা ও কাভার্ডভ্যানটি সড়িয়েছি। তবে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকটি এখনো সড়ানো সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ট্রাকের নিচে আরও কেউ থাকতে পারে বলে স্থানীয়দের দাবি।

/জেবি/

আরও পড়তে পারেন: পাবনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম