আদিবাসী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
১৭ জুলাই ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৭:২৭

গ্রেফতার

চট্টগ্রামে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুনীল ত্রিপুরা (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার দায়ের করা মামলায় রবিবার রাতে সুনীলকে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার উপ-পরিদর্শক জাহেদুল্লাহ জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার সুনীল ত্রিপুরা খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কলাকরী ত্রিপুরার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা জাহেদুল্লাহ জামান বলেন, ‘গ্রেফতারকৃত আসামির সঙ্গে চাকমা সম্প্রদায়ের ওই কিশোরীর সর্ম্পক ছিল। ১৪ জুলাই সকাল ১০টা থেকে রাত ১১টার মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে জেনেছি। এই ঘটনায় ভিকটিমের বাবা ১৬ রাতে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ঘটনার দিন আসামির বাসায় মেয়েটি নিজেই গিয়েছিল। পরে সেখানে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন। ভিকটিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।’

/জেবি/এমএ/

আরও পড়তে পারেন: জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বাদী পুলিশ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম