ড্রাইভারকে অজ্ঞান করে মাইক্রোবাস চুরি, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
১৭ জুলাই ২০১৭, ২০:২১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:২১

ড্রাইভারকে অজ্ঞান করে মাইক্রোবাস চুরি, গ্রেফতার ২ চট্টগ্রামে ড্রাইভারকে অজ্ঞান করে একটি মাইক্রোবাস বিক্রির সময় গাড়ির চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কল্পলোক আবাসিক এলাকার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে চুরি করা মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খুইল্যা মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই এলাকার আব্দুল গনির ছেলে হারুন (২৮)।
হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ আসামিরা দোহাজারী থেকে আনোয়ারা থানাধীন পারকীর চর আসার কথা বলে উদ্ধার করা নোয়াহ মাইক্রোবাসটি (চট্টমেট্রো-চ-১১-৩৭৭৭) ভাড়া নেয়। এসময় শহরে আসার পথে গ্রেফতার দুই আসামিসহ চোর চক্রের সদস্যরা চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে তাকে মাইক্রোর পেছনের সিটে রাখে। পরে বাকলিয়া থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কল্পলোক আবাসিক এলাকার সামনে উক্ত গাড়িটি ৮ লাখ টাকা দামে বিক্রির চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতে-নাতে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা গাড়ি ছিনতাই ও চুরি করে আসছে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক