তলা ফুটো হয়ে পতেঙ্গায় আটক পড়লো গম বোঝাই লাইটারেজ জাহাজ

চট্টগ্রাম ব্যুরো
২৩ জুলাই ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:৪৮

চট্টগ্রাম তলা ফুটো হয়ে সিটি গ্রুপের একটি গমবাহী লাইটারেজ জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে আটকে গেছে। রবিবার (২৩ জুলাই) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। ‘সিটি-১১’ নামের জাহাজটি বর্হিনোঙরে থাকা মাদার ভ্যাসেল থেকে দুই হাজার মেট্রিক টন গম নিয়ে তীরে আসছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্হিনোঙর থেকে আসার পথে পতেঙ্গা সি বিচের কাছে উপকূলে তলা ফুটো হয়ে জাহাজটিতে পানি ঢুকতে শুরু করে। পরে একপাশ কাত হয়ে জাহাজটি ওইখানে আটকা পড়ে।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম মাস্টার বলেন, বৈরি আবহাওয়ার কারণে সিটি গ্রুপের একটি জাহাজ তলা ফুটো হয়ে পতেঙা সৈকতে আটকে যায় বলে শুনেছি। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি গম বোঝাই ছিল বলে জানা যায়।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘সিটি গ্রুপের একটি জাহাজ পতেঙ্গা উপকূলে আটকা পড়েছে বলে শুনেছি। জাহাজাটি মূল চ্যানেলের বাইরে আটক পড়ায় এতে জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।’

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম