বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া মারা গেছেন

চট্টগ্রাম ব্যুরো
২৪ জুলাই ২০১৭, ১৭:০৬আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:০৬

মোহাম্মদ ইসহাক মিয়া আওয়ামী লীগের উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইসহাক মিয়া (৮৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহ.........রাজিউন)। আজ সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর ম্যাক্স হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আগ্রাবাদ হাজিপাড়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

মোহাম্মদ ইসহাক মিয়ার স্ত্রী, ৩ ছেলে ও ৭ মেয়ে রয়েছে।

প্রবীণ এই নেতার মৃত্যুতে চট্টগ্রামে আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার মরদেহ দেখতে হাসপাতালে ভিড় করেন। ইসহাক মিয়ার মৃত্যুর খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, জীবদ্দশায় ইসহাক মিয়া সাবেক গণপরিষদ সদস্য, সংসদ সদস্য, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম