চার ছিনতাইকারীকে পুলিশে দিলো জনতা

চট্টগ্রাম ব্যুরো
২৬ জুলাই ২০১৭, ১৮:১১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:১১

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এক যুবকের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় চার ছিনতাইকারীকে ধরে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২৬ জুলাই) সকালে ওই এলাকার শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। আটক  চারজন পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি জানিয়েছেন। আটক চার ছিনতাইকারী হলো আকতার হোসেন বালি (২২), মো. লিটন (২০), মো. বাদশা (৩১) ও ইন্দ্রজিৎ সাহা (৩৫)। এরা বাকলিয়া থানাধীন বিভিন্ন বস্তিতে থাকে।

প্রণব চৌধুরী বলেন, তারেকুল ইসলাম নামে এক যুবক বাঁশখালী থেকে আসার পথে শাহ আমানত সেতু পার হয়ে গাড়ি থেকে নামার পর চার ছিনতাইকারী হঠাৎ তাকে মারধর শুরু করে এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারেকুল চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারেকুল বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী