লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৭, ১৩:১১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৩:১২

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় দেবর-ভাবির যাবজ্জীবন লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় এক তরুণীকে ধর্ষণ মামলায় দেবর মাইন উদ্দিন ও ভাবি হালিমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

অপরদিকে ধর্ষণের কারণে গর্ভজাত সন্তানের ভরন-পোষনের ব্যয় বহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপক্ষের ডেপুটি কালেক্টর, লক্ষ্মীপুরকে নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শাকচর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মাইন উদ্দিন ও নুরুল ইসলামের স্ত্রী হালিমা বেগম। রায়ের সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। অতিরক্তি পাবলিক প্রসিউকিটর অ্যাডভোকেট মো. আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, বিয়ের কথা বলে ২০০৫ সালের ৪ এপ্রিল রাতে এক তরুণীকে ভাবি হালিমার সহযোগিতায় মাইন উদ্দিন একাধিকবার ধর্ষণ করে। এতে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে। পরে এ বিষয়ে এলাকায় একাধিকবার উদ্যোগ নিলেও মীমাংসা না হওয়ায় ওই বছরের ৩০ অক্টোবর মাইন উদ্দিন ও হালিমাকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন নির্যাতিত ওই নারী।

একই বছরের ২১ নভেম্বর আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও ৮ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম