টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১১:৫৮আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১২:০৩

টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এসময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

সোমবার (৩১ জুলাই) সকালে টেকনাফ উপজেলার নেটং পাড়া ও হ্নীলা ইউনিয়নের মোচনী ছুরিখালে পৃথক অভিযান চালিয়ে নাফনদী পার হওয়ার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা।

আটককৃতরা হলো, আবু ফয়াজ (৪০),শফিক (২০) ও রফিক (২৫)।

ইয়াবা উদ্ধার

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, নাফ নদী পার হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে ঢুকবে এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালায়। এসময় একটি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে এপারে আসলে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। নৌকায় থাকা লোকজনের কোমরে বাঁধা অবস্থায় ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

টেকনাফ ২নং বিজিবির অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মোচনী ছুরি খালে অভিযান চালায়। এসময় নাফ নদীর পার হয়ে একটি নৌকার বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে তাদের ধাওয়া করা হয়। ওই নৌকা থেকে ৩টি বস্তা উদ্ধার করা হয়। সেখান থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।  ইয়াবাগুলো টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক