বিএনপির ৬ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ

কুমিল্লা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৬:৫১আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:০৩

কুমিল্লায় যুবদল ও বিএনপির ৬ নেতাকর্মীর আত্মসমর্পণ

বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধ আইনে পুলিশের দায়ের করা মামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদলের এক সদস্যসহ বিএনপির ৬ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩১ জুলাই ২০১৭) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিচারক জেবুন্নেচ্ছা মামলার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈহিদুর রহমান জানান, আজ (৩১ জুলাই) ২০১৩ সালের বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মুরাদনগর থানা পুলিশের দায়ের করা জিআর ৪৩৪, ধারা ১২/১৬ মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন।

তারা হলেন, কুমিল্লা মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য মো. বদিউল আলম মুন্সি, উপজেলা বাবুটি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো.জসিম উদ্দিন মুন্সি আজম, মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আকুবপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহবুব আলম ও বিএনপি নেতা কফিল উদ্দিন। 

উল্লেখ্য গত ২০১৩ সালে সরকার পতনের আন্দোলনের সময় বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মুরাদনগর থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি পক্ষ সোমবার আদালতে আত্মসমর্পন করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম